Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে শহীদ বেদিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন


দৈনিক পরিবার | জয়পুরহাট প্রতিনিধি মার্চ ২৬, ২০২৩, ০৩:০৬ পিএম জয়পুরহাটে শহীদ বেদিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জয়পুরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শ্রদ্ধা নিবেদন করে। রবিবার (২৬ মার্চ) দিবসের প্রথম প্রহরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের নের্তৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জিল্লুর রহমান, সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ ও মাহমুদ হাসান রিপন সহ আরও অনেকে।

 

Side banner