ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক যুবদল নেতা মুরাদ
ঢাকা জেলা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ তথ্য প্রকাশের পর ধামরাইয়ে বইছে আনন্দের বন্যা।
নবনিযুক্ত জেলা প্রশাসককে বিভিন্ন মহলের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিশিষ্টজনেরা।