পৃথিবীতে ভ্রমণের দুনিয়ায় নারীর অংশগ্রহণ বেড়েছে। ২০২৬ সালের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, দলগত ভ্রমণের চেয়ে নারীর কাছে সলো ট্রাভেল বা একক ভ্রমণের জনপ্রিয়তা আকাশচুম্বী। পৃথিবীর মোট একক ভ্রমণকারীর ৮৪ শতাংশই নারী। এই ক্রমবর্ধমান চাহিদাকে কেন্দ্র করে ‘ট্রাস্টেড হাউসসিটার্স’ একটি গবেষণা ফলাফলের ওপর ভিত্তি করে নারী পর্যটকের জন্য বিশ্বের সেরা শহরগুলোর তালিকা প্রকাশ করেছে।

তিনটি মানদণ্ডে সিঙ্গাপুর তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। মানদণ্ডগুলো হলো নিরাপত্তা সূচক, দ্রুতগতির ইন্টারনেট এবং উন্নত গণপরিবহন। দেশটির নিরাপত্তা স্কোর ৭৭ দশমিক ৫। প্রতি ৬ মিনিটে গণপরিবহন পাওয়ার সুবিধা শহরটিকে নারীর জন্য সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক গন্তব্যে পরিণত করেছে।
দ্বিতীয় অবস্থানে আছে নিউইয়র্ক। দেশটি তার আধুনিক যোগাযোগব্যবস্থা এবং সহজ নেভিগেশনের জন্য সমাদৃত। তৃতীয় স্থানে রয়েছে দুবাই। এর নিরাপত্তা সূচক বিস্ময়করভাবে ১০০ নম্বরের মধ্যে ৮৩ দশমিক ৯।
বাকি সেরা ১০টি শহরের তালিকায় যথাক্রমে রয়েছে টোকিও, সিউল, প্যারিস, আমস্টারডাম, আবুধাবি, লন্ডন ও ব্যাংকক। তালিকার নবম স্থানে থাকা লন্ডন ব্রিটিশ পর্যটকদের জন্য আদর্শ গন্তব্য হিসেবে চিহ্নিত হয়েছে।

ভ্রমণপিয়াসি নারীর জন্য এই শহরগুলো শুধু নিরাপদই নয়, বরং একাকী ভ্রমণের ভয় কাটিয়ে নতুন সংস্কৃতি এবং ঐতিহাসিক নিদর্শনে নিজেকে আবিষ্কার করার সুযোগ করে দিচ্ছে। আপনার পরবর্তী একক অ্যাডভেঞ্চারের জন্য সিঙ্গাপুর অথবা দুবাই হতে পারে সেরা পছন্দ।








































আপনার মতামত লিখুন :