Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

কুড়িগ্রামে নদীভাঙন রোধ ও উন্নয়নের প্রতিশ্রুতি আসাদুল হাবিব দুলুর


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার  ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:০৭ এএম কুড়িগ্রামে নদীভাঙন রোধ ও উন্নয়নের প্রতিশ্রুতি আসাদুল হাবিব দুলুর

নদীভাঙন রোধ, রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বিএনপির ধানের শীষের নির্বাচনী জনসভায় ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচনী জনসমাবেশে এসব প্রতিশ্রুতি দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, আমরা ঐ দল করি যে দলের প্রতিষ্ঠাতা আমাদের নেতা জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন। যুদ্ধ ঘোষণা করেছিলেন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে নয় মাসে বাংলাদেশে স্বাধীনতা অর্জন করেছেন। 
তিনি বলেন, আমার দলের প্রতিষ্ঠাতা হলো সেই, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি পরবর্তীতে চাকরিতে ফিরে গিয়েছিলেন। কিন্তু যাদের রাষ্ট্র ভালো করে পরিচালনা করার কথা ছিল, তারা ভালো করে চালাতে পারেন নাই। 
হাবিব দুলু বলেন, অনেক মুরুব্বীরা আছেন এখানে তারা জানেন, সেই সময় আইন-শৃঙ্খলা কেমন ছিল? ৭ কোটি মানুষ ছিলো তাদেরকেই খাবার ব্যবস্থা করা হয় নাই, গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল, পত্র পত্রিকা নিষিদ্ধ করা হয়েছিলো, অনিবার্য হয়ে পড়েছিল সেই দলের পরিনতি। 
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Side banner