ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ অক্টোবর (শনিবার ও রবিবার) এ কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন এবং আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচি অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় দরিকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খাল্লা বাজার মাঠ প্রাঙ্গণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় দরিকান্দি ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করবেন নেতৃবৃন্দ। পরে রাত ৮টায় ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের এবং রাত সাড়ে ৯টায় রূপসদী ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
দ্বিতীয় দিন রবিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ফরদাবাদ ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করা হবে। সন্ধ্যা ৭টায় বাঞ্ছারামপুর পৌরসভায় অবস্থিত পূজামণ্ডপ পরিদর্শন শেষে উজানচর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে দুই দিনের কর্মসূচি শেষ হবে।
আয়োজকদের পক্ষ থেকে বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাঈদ এসব কর্মসূচিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এসব কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ।








































আপনার মতামত লিখুন :