শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে
ব্রাক্ষণবাড়িয়ায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা
ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রশাসকের উপস্থিতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর “বই পড়ি, দেশ গড়ি” নির্দেশনার আলোকে ‘বই পড়া কর্মসূচি-২০২৬’ এর শুভ সূচনা হয়েছে। আজ জেলা প্রশাসক মো. আবুসাঈদ নিজে বিভিন্ন স্কুলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে বই পড়া বিষয়ক আলোচনা করেন।
শিক্ষার্থীরা উচ্ছাসের সাথে বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেন।