আজ ইস্টার সানডে, যিশুর পুনরুত্থানের দিন
আজ পবিত্র ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় উৎসবে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তাই দিনটি মৃত্যুর বিরুদ্ধে জীবনের বিজয় এবং নতুন আশার প্রতীক হিসেবে পালিত হয়।
খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা