Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মহিলা লীগ নেত্রীদের স্লোগান


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৭:০৪ পিএম আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মহিলা লীগ নেত্রীদের স্লোগান

পতনের দেড় বছর পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে স্লোগান দিয়েছে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজসহ ১০-১২ জন ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে যায়।
২০০২ সাল থেকে এই ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রথমে এটি ভাড়া নেওয়া হয়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কেনা হয়। 
২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে এই কার্যালয়ে আগুন লাগিয়ে ও ভাঙচুর করে সবকিছু গুঁড়িয়ে দেওয়া হয়।

Side banner