Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

ত্যাগ, সংগ্রাম ও আপসহীন রাজনীতির প্রতীক শাহ আজিজ শাওন


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ৮, ২০২৬, ১১:০৬ এএম ত্যাগ, সংগ্রাম ও আপসহীন রাজনীতির প্রতীক শাহ আজিজ শাওন

ছাত্ররাজনীতিতে ত্যাগ, সাহসিকতা, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন মনোভাবের পরিচয় দিয়ে আলোচনায় রয়েছেন শাহ আজিজ শাওন। তিনি বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এর আগে তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে একাধিকবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। এমনকি রাজনৈতিক পরিস্থিতির কারণে ঘরবাড়ি ছেড়েও থাকতে হয়েছে। তবুও দলের প্রতি আনুগত্য ও রাজনৈতিক আদর্শ থেকে কখনো পিছপা হননি শাওন। তাঁর এই ত্যাগ, সাহসিকতা ও সাংগঠনিক ভূমিকা স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


শাহ আজিজ শাওনের রাজনৈতিক অনুপ্রেরণার অন্যতম উৎস তাঁর বাবা মরহুম নজরুল ইসলাম। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ৮নং আইয়ুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তৎকালীন সময়ে তিনি ছিলেন একজন গতিশীল, দক্ষ ও আধুনিক চিন্তাধারার জনপ্রতিনিধি। নেতৃত্বের গুণাবলি, জনসম্পৃক্ততা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারণে এলাকায় তাঁর আলাদা পরিচিতি ছিল। বাবার রাজনৈতিক আদর্শ, নেতৃত্বের গুণাবলি ও জনসেবার মানসিকতা থেকেই রাজনীতিতে প্রবেশের অনুপ্রেরণা পান শাহ আজিজ শাওন। বাবার আদর্শকে ধারণ করেই আপসহীন রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছেন তিনি।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের  বিভিন্ন  কর্মসূচি, সভা-সমাবেশ কিংবা সাংগঠনিক আয়োজনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় তাঁকে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে নিজের সাংগঠনিক অবস্থান তৈরি করেছেন তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি তাঁকে উপজেলা ছাত্রদলের নেতৃত্বের আলোচনায় নিয়ে এসেছে।
নিজের রাজনৈতিক জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে শাহ আজিজ শাওন বলেন, “ইন্টারমিডিয়েট পরীক্ষার পর নরসিংদী থেকে বাড়িতে এসেছিলাম দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। সেখান থেকে পুলিশ আমাকে অন্যায়ভাবে আটক করে। এতে আমার শিক্ষা জীবনে ব্যাঘাত ঘটে। এরপরও বিভিন্ন সময়ে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। এমনকি ঘরবাড়ি ছেড়েও থাকতে হয়েছে। কিন্তু দলের প্রতি ভালোবাসা ও আদর্শ থেকে কখনো পিছিয়ে আসিনি।”
রাজনৈতিক অঙ্গনে একজন ছাত্রনেতার মূল্যায়নে শুধু পদ-পদবি নয়, বরং তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, প্রতিকূল সময়ে ভূমিকা, ত্যাগ, সাহসিকতা এবং কর্মীদের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ। এসব বিবেচনায় বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে শাহ আজিজ শাওনের নাম আলোচনায় রয়েছে।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং ত্যাগ-সংগ্রামের অভিজ্ঞতাকে পুঁজি করে এবার উপজেলা ছাত্রদলের নেতৃত্বে নতুন দায়িত্ব পাওয়ার প্রত্যাশা করছেন শাহ আজিজ শাওন। তাঁর প্রত্যাশা, সাংগঠনিক দায়িত্ব পেলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।

Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর