মালয়েশিয়ায় মারামারি করে তিন বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। দেশটির পোর্ট ডিকসনে একটি বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেগরি সেম্বিলান রাজ্যের পুলিশপ্রধান আলজাফনি