Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২
আহবায়ক ডা. এসএম খোরশেদ মজুমদার, সদস্য সচিব ডা. আতাউর রহমান জসীম

রাজধানীতে নিউ হোস্টেল এলামনাই কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৫৪ পিএম রাজধানীতে নিউ হোস্টেল এলামনাই কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রাবাস, সোহরাওয়ার্দী ছাত্রাবাস ও নিউ হোস্টেলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিতব্য মহা পুনর্মিলনী আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা ও প্রস্ততি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক ডাক্তার এসএম খোরশেদ মজুমদার, এইচএসসি-৭৭ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ নিউ হোস্টেলিয়ান এলামনাই কমিটির আহবায়ক ও ডাক্তার মো. আতাউর রহমান জসীম, এইচ এস সি-৮৫ সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও এনটিআরসিএ-র চেয়ারম্যান আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব দীপক সরকার, অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও জহিরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. শাহালম সরকার, বুয়েটের অধ্যাপক ড. খোরশেদ আলম, যুগ্ম সচিব সাইফুল ইসলাম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল আমিন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী রেজিস্ট্রার ও প্রকল্প পরিচালক (দুগ্ধ প্রকল্প) তোফায়েল আহমেদ, মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি শিল্পপতি গোলাম মোস্তফা, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষক এস এম সফিউল আলম চৌধুরী, ব্যবসায়ী ও সংগঠক নাজমুল হক, বিআরডিবি (দাউদকান্দি) চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, বাংলাদেশ লেদার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক খালেদ মোশাররফ মিঠু, দৈনিক পরিবার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান পামেন, ভোলানাথ পোদ্দার শিশির, তানভীর হোসেন রোমেল সহ নিউ হোস্টেলের সাবেক শিক্ষার্থীবৃন্দ। 

Side banner

শিক্ষা বিভাগের আরো খবর