সিটি করপোরেশন হলো বগুড়া
দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর অবশেষে বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণা করা হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করেন। এর মধ্য দিয়ে দেশের সিটি করপোরেশনের তালিকায় নতুন করে যুক্ত হলো উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহর।
সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে বগুড়ায় পৌঁছে জেলা ও দায়রা জজ