Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

সাহরিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি


দৈনিক পরিবার | জীবনযাপন ডেস্ক ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১০:৫৮ পিএম সাহরিতে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি

সাহরিতে একটু হালকা ধরনের খাবার খেতে বেশি ভালোলাগে। আবার প্রোটিনের যেকোনো পদও পাতে রাখা জরুরি। সাহরিতে গরম ভাতের সঙ্গে একটি স্বাস্থ্যকর পদ হতে পারে পেঁপে দিয়ে গরুর মাংস। এটি খেতে সুস্বাদু তো বটেই, আবার পেঁপে হজম করাও সহজ। খুব সহজ পদ্ধতিতে আপনি তৈরি করতে পারবেন পেঁপে দিয়ে গরুর মাংস। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে
গরুর মাংস- ১ কেজি
কাঁচা পেঁপে- আধা কেজি
আদা-রসুন বাটা- ২ চা চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ


হলুদের গুঁড়া- ১ চা চামচ
মরিচের গুঁড়া- ২ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
জিরা গুঁড়া- ১ চা চামচ
তেল- পরিমাণমতো
গরম মসলা- ৩-৪টি।
যেভাবে তৈরি করবেন
মাংস ধুয়ে সব মসলা ও তেল দিয়ে চুলায় বসিয়ে দিন। ভালোভাবে কষিয়ে নিন। এরপর তাতে পানি দিয়ে পেঁপের টুকরাগুলো দিন। ঢেকে অল্প আঁচে সেদ্ধ হতে দিন। মাঝেমাঝে ঢাকনা তুলে নেড়ে দেবেন। মাংস ও পেঁপে সেদ্ধ হয়ে এবং ঝোল টেনে উপরে তেল ভেসে উঠলে নামিয়ে নিন।

Side banner