রাজধানীর কুড়িলে নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে, শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, নদ্দা এলাকায় ফুটপাতের একটি দোকানে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের প্রচেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।








































আপনার মতামত লিখুন :