Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
কানাডার ইউনিভার্সিটি অব

ব্রিটিশ কলম্বিয়ায় ছাত্র প্রতিনিধি হলেন সুলতানা রাজিয়া


দৈনিক পরিবার | শিক্ষা ডেস্ক মার্চ ১৬, ২০২৬, ০২:০৮ পিএম ব্রিটিশ কলম্বিয়ায় ছাত্র প্রতিনিধি হলেন সুলতানা রাজিয়া

সুলতানা রাজিয়া ILOT স্কলারশিপে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া, কানাডায় পড়াশুনা করতে যায়। ২০২৩ সালে উত্ত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক পরিচালনা পর্ষদে প্রথম বাংলাদেশী হিসেবে প্রায় ৬০ হাজার ছাত্রছাত্রীর ছাত্র সিনেটর হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে।

 
২০২৬ সালে একই পদে বিপুল ভোটে জয়লাভ করে উক্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সিনেটর নির্বাচিত হন। 
সুলতানা রাজিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম আবুলের বড় মেয়ে। 


উল্লেখ্য সুলতানা রাজিয়া ছাড়াও জারিফা নাওয়ার, ড্রেডিন ফন্টানা, জ্যাসপার লরিয়েন এবং জাইয়া পাঞ্চি ছাত্র সিনেটর নির্বাচিত হয়েছেন। 

Side banner