Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নওগাঁয় গভীর রাতে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন 


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৬, ০১:৫৮ পিএম নওগাঁয় গভীর রাতে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুই বাসে আগুন 

নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পার্ক করে রাখা আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাস দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 
স্থানীয় সূত্রে জানা যায়, গাবতলী মোড়ে পাশাপাশি তিনটি বাস পার্ক করা ছিল। হঠাৎ সেগুলোর মধ্যে দুটি বাসে আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে আল বারাকা পরিবহনের দুটি বাসেরই ক্ষয়ক্ষতি হয়েছে। 
ঘটনার সময় বাস দুটির ভেতরে কোনো চালক বা সহকারী ছিলেন না। স্থানীয়দের দাবি, আগুন লাগার আগে এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তির চলাচলও তাদের চোখে পড়েনি। 
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। 
তবে কীভাবে বাস দুটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে ফায়ার সার্ভিস ও পুলিশ পৃথকভাবে তদন্ত করছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর