Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:১১ এএম সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক

সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদির সেনাবাহিনীর একটি সূত্র শনিবার (৩১ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। এরআগে চলতি মাসের শুরুতে তুরস্কের এক কর্মকর্তা বলেছিলেন তারা সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিতে আলোচনা শুরু করেছেন।
ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি হওয়ায় এ তিন দেশ মিলে একটি শক্তিশালী সামরিক জোট গড়তে যাচ্ছে।
সূত্রটি বলেছেন, “পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক।” তিনি আলোচনার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেছেন, “পাকিস্তানের সঙ্গে এটি একটি দ্বিপক্ষীয় চুক্তি এবং দ্বিপক্ষীয় চুক্তিই থাকছে।”
উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তাও এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি। তুরস্কের সঙ্গে আমাদের সাধারণ চুক্তি রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটি রয়েছে সেটি দ্বিপক্ষীয়ই থাকবে।”
সূত্র: এএফপি

Side banner