Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আজিজুর রহমান আজিজ

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতার জন্মদিন পালিত


দৈনিক পরিবার | চট্টগ্রাম প্রতিনিধি মে ৪, ২০২৩, ০৯:১৫ পিএম চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতার জন্মদিন পালিত

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের জন্মদিন পালিত হয়েছে। জন্মদিনে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হন আজিজুর রহমান আজিজ। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু সহ দলের নেতকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি আজিজুর রহমানের প্রতি ভালবাসা জানান দেয়।
ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে পথচলা আজিজুর রহমান আজিজ সাংগঠনিকভাবে একজন দক্ষ সংগঠক এবং রাজনৈতিক নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মসূচি গ্রহণ এবং সফল বাস্তবায়নের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। দলীয় এবং সাধারণ মানুষের প্রতি ভালবাসাই তাকে এগিয়ে দিয়েছে। তিনি সকলের দোয়া প্রার্থী। 

Side banner