Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

দেড় বছর পর থানার পুকুরে মিলল লুট হওয়া ২১৯ কার্তুজ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:২০ পিএম দেড় বছর পর থানার পুকুরে মিলল লুট হওয়া ২১৯ কার্তুজ

ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে পুলিশের লুট হওয়া ১২ বোর শটগানের ২১৯টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিনে দাগনভূঞা থানা থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি লুন্ঠিত হয়। এ ঘটনায় নিয়মিত মামলা করার মাধ্যমে উদ্ধার অভিযান তৎপরতা অব্যাহত ছিল। তারই ধারাবাহিকতায় শনিবার (২১ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দাগনভূঞা থানা ভবন-সংলগ্ন পুকুরে থানা থেকে লুন্ঠিত অস্ত্র ও গুলি রয়েছে। 
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরটি সেচের দিক-নিদের্শনা দেন। একপর্যায়ে পুকুরের উত্তর পাড়ের মাটির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ বোর শটগানের ২১৯ রাউন্ড লিডবল কার্তুজ উদ্ধার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বলেন, উদ্ধার করা কার্তুজের মধ্যে বাংলাদেশ পুলিশ লেখা রয়েছে। থানা থেকে লুন্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান অব্যাহত।

Side banner