ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলায় বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে ফেনীর সিলোনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের চালক, হেলপারসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।








































আপনার মতামত লিখুন :