Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

বাঁশখালীতে নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | আরিফুল ইসলাম আগস্ট ১, ২০২৪, ০৮:৫৮ এএম বাঁশখালীতে নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বাঁশখালী উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা বুধবার দুপুর ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাবের  হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান  খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখর হালদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম  বলেন, দেশে এই ক্রান্তিলগ্নে কিছু কিছু সাংবাদিক দেশে অরাজকতা সৃষ্টি করতে উস্কানি মুলক পোস্ট দিয়ে যাচ্ছে। এ ধরনের পোস্ট থেকে  সাংবাদিকদের বিরত থাকার পরামর্শ দিচ্ছি। না হয় তাদের আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

Side banner