Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

বাঞ্ছারামপুরে পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ


দৈনিক পরিবার | বাঞ্ছারামপুর প্রতিনিধি মার্চ ১৯, ২০২৪, ০৭:৩৫ পিএম বাঞ্ছারামপুরে পিএমকের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) কুমিল্লা জোনের বাঞ্ছারামপুর শাখার আয়োজনে স্বাস্থ্যসেবা কার্যক্রম বিনামূল্যে প্রাথমিক  চিকিৎসা (মেডিসিন, গাইনি, চক্ষু ওষুধ ও পাওয়ারের চশমা বিতরণ) কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বাঞ্ছারামপুর উপজেলা সদরে পিএমকে শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জোনের প্রোগ্রাম ম্যানেজার মো. তরিকুল ইসলাম, সহকারী প্রোগ্রাম ম্যানেজার সাইমন ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Side banner