Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

কুমারখালীতে দুই ভুয়া ডাক্তারকে ৬০ হাজার টাকা জরিমানা


দৈনিক পরিবার | মো. লিটন জুলাই ৪, ২০২৪, ০৯:০৪ পিএম কুমারখালীতে দুই ভুয়া ডাক্তারকে ৬০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে দুই ভুয়া ডাক্তারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলবাজার ডেন্টাল কেয়ার ও ডাক্তার ভ্যালি নামের দুই চিকিৎসা কেন্দ্রে জরিমানা করা হয়।
দীর্ঘদিন ডাক্তার ভ্যালি চিকিৎসা কেন্দ্র খুলে আবুল বাসার সেতু নামের ব্যক্তি নিজেকে ডাক্তার পরিচয়ে রোগীদের সাথে প্রতারণা এবং ডেন্টাল কেয়ার নামের দন্ত চিকিৎসা কেন্দ্রের ডেন্টিস্ট তারেক মাহমুদ তরুর মেডিকেল সার্টিফিকেট না থাকায় দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরাফাত হিমেল ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

Side banner