Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও জাতীয় স্মৃতিসৌধে

স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন


দৈনিক পরিবার | মনির হোসেন মার্চ ২৬, ২০২৩, ০৩:৫০ পিএম স্বাধীনতা দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও সাভার জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবুর নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে ও সকাল সাড়ে ৮ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

এছাড়াও সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত ৮টি টিমে বিভক্ত হয়ে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে দায়িত্ব পালন করেছে সংগঠনের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা টিম এবং সংগঠনের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখা মহান স্বাধীনতা দিবস পালন করছে যথাযোগ্য মর্যাদায়।

 

Side banner

জাতীয় বিভাগের আরো খবর