Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঠাকুরগাঁওয়ে

পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির মানববন্ধন


দৈনিক পরিবার | মো আসাদুজ্জামান জুলাই ১৫, ২০২৫, ০২:০০ পিএম পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতির মানববন্ধন

পুরতান রেট সিডিউল বাতিলপূর্বক ৮০% রেট সিডিউল বৃদ্ধির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ঠাকুরাগাঁও জেলা শাখার আয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতি চত্বরে এই মানববন্ধন করা হয়।
এসময় বক্তব্য দেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলার সভাপতি আসাদুজ্জামান নুর, সহ-সভাপতি তৈবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ্।
এসময় বক্তরা অবিলম্বে তাদের দাবি মেনে নেবার জোর দাবি জানান। দাবি মেনে না নেয়া হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন।

Side banner