Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

গাইবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত


দৈনিক পরিবার | শাহিন নুরী  ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:৩৬ পিএম গাইবান্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে গাইবান্ধা পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে মায়ের ভাষা, মুখের ভাষা রক্ষা করার জন্য  জীবন দানকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে গাইবান্ধা জেলার সর্বস্তরের পেশাজীবী মানুষ। 


বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণে গাইবান্ধা পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে প্রথমে পুষ্পস্তক অর্পণ করেন গাইবান্ধা সদর উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আব্দুল করিম, পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান মোল্লা, পুষ্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, পুষ্প স্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলার বীর মুক্তিযোদ্ধাগণ, পুষ্প স্তবক অর্পণ গাইবান্ধা জেলা প্রশাসনের নিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী অফিসার মিস লাইলাতুল বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ।  

Side banner