Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ফুলবাড়ীতে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


দৈনিক পরিবার | বিপুল মিয়া এপ্রিল ২, ২০২৬, ০৬:৪৮ পিএম ফুলবাড়ীতে অবৈধভাবে মাটি উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে এক এক্সকেভেটর মালিকের ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার। 


এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় এক্সকেভেটর মালিক লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বাসিন্দা রিপন মিয়ার ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার জানান, অবৈধ মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তির ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Side banner