Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদরাসার অধ্যক্ষ প্রেপ্তার

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুন ১০, ২০২৬, ০৯:২৭ পিএম চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

দিনাজপুরের হাকিমপুরে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে গোবিন্দপুর গুমাড়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে আরেক অভিযুক্ত মাদরাসাটির সভাপতি আব্দুর রাজ্জাক পলাতক রয়েছেন। 
গ্রেপ্তার মোজাহার আলী উপজেলার গুমাড়া গ্রামের রমজান আলীর ছেলে এবং গোাবিন্দপুর গুমড়া দাখিল মাদরাসার অধ্যক্ষ। মাদরাসার সভাপতি আব্দুর রাজ্জাক পার্শ্ববর্তী ইসবপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর উপজেলার গোবিন্দপুর গুমড়া দাখিল মাদরাসার আয়া, নৈশপ্রহরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে একই এলাকার শাকিল বাবু, মিহাজুল ইসলাম, আস্তানা আক্তার মিতু ও রাশেদুজ্জামান পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নির্বাচিত হন। প্রত্যেককে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা না দিলে যোগদান করা হবে না জানিয়ে দেওয়া হয়। মাদরাসার অধ্যক্ষ ও সভাপতি কয়েক দফায় ৬০ লাখ টাকা আদায় করে তাদের যোগদান করান। এরপর এমপিওভুক্তির জন্য ফাইলপত্র পাঠানোর জন্য আবারও মোটা অঙ্কের ঘুর দাবি করেন।
উপায় না পেয়ে ওই চারজন গত সোমবার হাকিমপুর থানায় সভাপতিকে ১ নম্বর আর অধ্যক্ষকে ২ নম্বর অভিযুক্ত করে অভিযোগ করেন। পরে মাদরাসার অধ্যক্ষ মোজাহার আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অধ্যক্ষ মোজাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই মাদরাসার সভাপতি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Side banner