Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শৈলকুপায় সাড়ে ৮‍‍`শ কৃষকের মাঝে কীটনাশক বিতরণ


দৈনিক পরিবার | সুজন আহম্মেদ সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৮:২৬ পিএম শৈলকুপায় সাড়ে ৮‍‍`শ কৃষকের মাঝে কীটনাশক বিতরণ

‘মানুষ-পৃথিবী ও এবং সমৃদ্ধির লক্ষ্যে আসুন আমরা একতাবদ্ধ হই’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সাড়ে ৮’শ কৃষকের মাঝে বিনামূল্যে কীটনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে শৈলকুপা উপজেলার বারইপাড়া-হাবিবপুর গ্রামের মাঠে এ কীটনাশক বিতরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাঈদ, মুগ্ধ ও ইয়াসিনের স্মরণে গঠিত ‘এসএমওয়াই’ ফাইন্ডেশনের পক্ষ থেকে ধানের মাজরা পোকা দমনের জন্য এ কর্মসূচী হাতে নেওয়া হয়। সেসময় ফাউন্ডেশনের উপদেষ্টা রোকনুজ্জামান রোকন, কর্মকর্তা মাওলানা ইউনুস আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, ওই এলাকার কৃষকদের আবাদকৃত ধানের মাজরাপোকা দমনের জন্য সাড়ে ৮ হাজার কৃষকের মাঝে পদ্মা অয়েল কোম্পানির ওষুধ বিতরণ করা হয়। বিতরণকৃত কীটনাশক দিয়ে ওই এলাকার ৫৬ হাজার শতক জমিতে প্রয়োগ করা যাবে বলেও জানান তারা।

Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর