Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৪, ০৩:০৬ এএম পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ

চাকরির মেয়াদশেষে আরও দুই বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ পেয়েছেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মো. জামিনুর রহমান। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার (২ এপ্রিল) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। অবসর উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তিনি আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বলে জানানো হয়েছে।
এদিকে, জামিনুর রহমান পুনরায় এমডি হিসেবে নিয়োগ পাওয়ায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা আজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, মহাব্যবস্থাপক দীপংকর রায়, এ. বি. এম জাহিদ হোসেন ও মো. আলা উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক জুলিয়া খাতুন, জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল্লামা মোহাম্মদ ইয়াহ্ইয়া তানহার প্রমুখ উপস্থিত ছিলেন।

Side banner