Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | শাহিন নুরী   নভেম্বর ৩০, ২০২৪, ০৩:১৯ পিএম গাইবান্ধায় উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

গাইবান্ধা চেম্বারের উদ্যোক্তা বিষয়ক উপ কমিটি, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে উদ্যোক্তা ও ব্যবসায়ী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার গাইবান্ধা চেম্বার অব কমার্স সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাসিব পরিচালনা পর্ষদ এর সহ-সভাপতি প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় ও উদ্যোক্তা বিষয়ক উপ-কমিটি এর আহ্বায়ক আসিফ মাহমুদ প্রধান তমাল এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ-সভাপতি, মো. তৌহিদুর রহমান মিলন, নাসিব গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাহিদাৎ দোহা চৌধুরী সুমন, বিসিক গাইবান্ধার বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল ফেরদৌস, যুব উন্নয়ন অধিদপ্তর গাইবান্ধা সদরের সহকারী কর্মকর্তা হামিদুল ইসলাম, চেম্বার পরিচালক আলী কাওসার বাবুল, নাসিব পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মাহবুবা সুলতানা, জানে আলম, শামসুজ্জামান মামুন, পরিচালক বেলাল হোসেন, সচিব সিফতান আহমেদ খান, সাজ্জাদুর রহমান, তাসলিমা আজম, হামিমা তন্নী, হোসনেআরা প্রমুখ। 
সম্মেলনে গাইবান্ধার ৭টি উপজেলা থেকে ১৫০ জন উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন। উদ্যোক্তাদের পরিচিতি পর্ব, বিশেষ উদ্যোক্তাদের সম্মাননা স্মারক এবং দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ২০২৪ এর সম্মেলন।

Side banner