প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এক অনুষ্ঠানে তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।
এর আগে, রবিবার (২২ ফেব্রুয়ারি) এক আদেশে সেনা সদরে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক করা হয়।








































আপনার মতামত লিখুন :