Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম

গাজীপুরের নতুন জেলা প্রশাসক


দৈনিক পরিবার | গাজীপুর প্রতিনিধি জুলাই ৭, ২০২৩, ০৯:২৩ পিএম গাজীপুরের নতুন জেলা প্রশাসক

বিদ্যুৎ বিভাগের উপ সচিব আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার (৬ জুলাই) উপ সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য পাওয়া যায়। এদিকে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। ২৭ বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ইতোপূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ম্যাজিস্ট্রেট, যশোরে সহকারী কমিশনার, রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকা জেলায় এডিসি এবং বিদ্যুৎ বিভাগে উপ সচিব হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী উপ সচিব সুরাইয়া খান জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।

 

Side banner