Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতার

ঢাকায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুন ১৫, ২০২৬, ০৫:৩২ পিএম ঢাকায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ঢাকা জেলা প্রশাসন কর্তৃক তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও উদ্যোক্তা দক্ষতা বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এই আয়োজনে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ তিনটি দলের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
রবিবার (১৪ জুন) রাজধানীর বিএএফ শাহীন কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিযোগিতায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রথম স্থান, রাজউক উত্তরা মডেল কলেজ দ্বিতীয় স্থান এবং হলিক্রস উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করে। প্রতিযোগিতার প্রতিটি দলে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষকসহ মোট ৫ জন করে সদস্য ছিলেন। জেলা পর্যায়ের এই চূড়ান্ত অনুষ্ঠানে মোট ১৮৫ জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি, মাননীয় উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় মাহদী আমিন, ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য সম্মানিত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আবদুল খালেক, বিভাগীয় কমিশনার ঢাকা, ডিএমপি কমিশনার, ঢাকা, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, পুলিশ সুপার, ঢাকা, জেলা প্রশাসন ঢাকাসহ সকল স্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Side banner