Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১২৬ বোতল মদ জব্দ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ৮, ২০২৫, ০৩:৩৯ পিএম হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১২৬ বোতল মদ জব্দ

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১২৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) ভোরে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ড মকিমাবাদ এলাকায় একটি গোডাউন অভিযান চালিয়ে মদের বোতলগুলো জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা পৌরসভাধীন ৫ নম্বর ওয়ার্ড মকিমাবাদ এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ১২৬ বোতল মদ জব্দ করেন। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মদ উদ্ধারের ঘটনায় গোডাউনের ভাড়াটিয়া সুবেদ চন্দ্র পালকে আসামি করে মামলা প্রক্রিয়াধীন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Side banner