Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৪ মে, ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

লোহাগড়ায় টাকার প্রলোভনে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ


দৈনিক পরিবার | রাসেদুল ইসলাম মে ৪, ২০২৬, ০২:১৭ পিএম লোহাগড়ায় টাকার প্রলোভনে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় একটি ফার্নিচারের দোকানে ডেকে নিয়ে পাঁচশত টাকার প্রলোভনে ১১ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে আকতার খান (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
সোমবার (৪ মে) সকালে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অভিযুক্ত আকতার খান উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যাবসা করেন। 
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত (২ মে) পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় দুপুরের দিকে প্রতিবন্ধি শিশুটি ঘোরাঘুরি করছিলো। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ওই শিশুটিকে ফার্নিচার দোকানের মালিক আকতার খান তার দোকানে ডেকে নিয়ে যান। পরে তাকে দোকানের ভেতর নিয়ে ৫ শত টাকা দেওয়ার প্রলোভনে জোর করে ধর্ষণ করে। পরে স্থানীয়রা জানতে পেরে ঘটনা ধামাচাপা দিয়ে  মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঘটনা কাউকে বলতে নিষেধ করে। ঘটনা জানতে পেরে সাংবাদিকরা মাঠে নামলে সকল তথ্য বেরিয়ে আসে ও ধর্ষিতা শিশু সকল ঘটনা খুলে বলে। তবে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত আকতার খান পলাতক রয়েছেন।
ভুক্তভোগী ওই শিশুর পিতা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি দিনমজুর গুচ্ছ গ্রামে বসবাস করি যে আমার মেয়েকে ধর্ষণ করেছে আমি তার দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।  
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আকতার খান এর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এরপরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, যে কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Side banner