Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

পদত্যাগ করলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২৬, ০৯:১৩ পিএম পদত্যাগ করলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী

সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে মোহাম্মদ মুসলিম চৌধুরী মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি তিনি সাবেক অর্থসচিব হিসেবেও কর্মরত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।

Side banner