Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ডিমলায় এক বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার


দৈনিক পরিবার | ডিমলা (নীলফামারী) প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৪, ০৭:২৭ পিএম ডিমলায় এক বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার

নীলফামারীর ডিমলায় জিতেন্দ্রনাথ রায় চক্রবর্তী ওরফে জিতেন (৪০) নামের এক বছরের সাজা প্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জিতেন বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দর খাতা গ্রামের চিত্র রঞ্জন চক্রবর্তীর ছেলে। পেশায় তিনি একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এএসআই রাজু আহমেদ সঙ্গীয়ফোর্সসহ উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা ঠাকুরের স্কুল (হিন্দু পাড়া) থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশ সুত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জিতেনের বিরুদ্ধে এস/সি ২০০/২০২২ ধারা এন আই এ্যাক্ট ১৩৮ ধারা এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও বাদিকে ৫ লাখ টাকা প্রদানের রায় প্রদান করেন বিজ্ঞ আদালতের বিচারক।সেই থেকে তিনি পলাতক ছিলেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিতেনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Side banner

আইন ও আদালত বিভাগের আরো খবর