Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

দৈনিক দ্বীপাঞ্চলের ৩১ বছরে পদার্পণ 


দৈনিক পরিবার | বরগুনা প্রতিনিধি জানুয়ারি ২, ২০২৩, ১২:২৯ এএম দৈনিক দ্বীপাঞ্চলের ৩১ বছরে পদার্পণ 

বরগুনার স্থানীয় পত্রিকা দৈনিক দ্বীপাঞ্চলের ৩১ বছরে পদার্পণ উপলক্ষ্যে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে রবিবার (১ জানুয়ারি) সকালে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। বরগুনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রতাপ চন্দ্র বিশ্বাস ও বরগুনা সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজহার উদ্দিনকে সম্মাননা দেয়া হয়।
দ্বীপাঞ্চল সম্পাদক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারী কলেজের অধ্যক্ষ ডক্টর মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস।
আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মো. হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফসল পাটোয়ারী প্রমুখ। 
অনুষ্ঠান পরিচালনা করেন দীপ্ত টিভির বরগুনা প্রতিনিধি শাহ আলী।
 

Side banner