Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:২৪ পিএম হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামাও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। গত রাতে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
হাজারীবাগের হায়দার হোটেল গলিতে বুধবার রাতে বিন্তিকে কুপিয়ে জখম করে এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Side banner