Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

হত্যা-লুটপাটে জড়িত নয় এমন নেতৃত্বে আ.লীগের রাজনীতিতে বাধা নেই


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০২৫, ০৩:৪৮ পিএম হত্যা-লুটপাটে জড়িত নয় এমন নেতৃত্বে আ.লীগের রাজনীতিতে বাধা নেই

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হত্যা-লুটপাটে জড়িত নয় এমন কারও নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই। তবে বিচারও করতে হবে।
শুক্রবার (২১ মার্চ) সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই। জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই।
এ সময় তিনি জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান রিজভী। তিনি বলেন, এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এর জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে বিতর্কের মাঝেই এই মতামত ব্যক্ত করলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

Side banner