Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৩ আগস্ট, ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

হজ্জ পালনের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২৬, ০১:২৯ পিএম হজ্জ পালনের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতার ঢাকা ত্যাগ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি বুধবার (২০ মে) পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
এসময় আমীরে জামায়াতকে বিদায় দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি। 
পবিত্র হজ্জ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে প্রত্যাবর্তন করবেন। 

Side banner