Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

চৌগাছা বিএনপির কমিটি গঠনের খসড়া ভোটার তালিকা প্রকাশ


দৈনিক পরিবার | আহম্মদ আলী জুলাই ১৫, ২০২৪, ০৫:৪৪ এএম চৌগাছা বিএনপির কমিটি গঠনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

যশোরের চৌগাছা উপজেলার বিএনপির নেতা নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে যশোর বিএনপির জেলা নির্বাচন কমিশন। জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা প্রকাশ করেন জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
রবিবার (১৪ জুলাই) খসড়া ভোটার তালিকা চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার এ কে শরফুদ্দৌলা ছোটলু, সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।

Side banner