Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিঙ্গাপুর থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা আটক


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুন ৪, ২০২৫, ০৪:৪৫ পিএম সিঙ্গাপুর থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা আটক

বিদেশ থেকে দেশে প্রবেশের চেষ্টাকালে পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল হাসান শাহীনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক সোহেল হাসান শাহীন পাবনা পৌর এলাকার বালিয়াহালট এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গত বছর স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মঙ্গলবার ঢাকায় অবতরণের পর সন্ধ্যায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
তিনি আরও বলেন, পাবনায় ছাত্রহত্যাসহ দুটি মামলা রয়েছে। এসব মামলায় শাহীন এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে এসব ঘটনায় তার সম্পৃক্ততা মেলায় তাকে পরে আসামি করা হয়। 
ওসি আব্দুস সালাম বলেন, ৪ আগস্টের পর থেকে শাহীন পলাতক ছিলেন। আমাদের পুলিশের একটি টিম ইতোমধ্যে রওনা হয়েছে। তাকে গ্রেপ্তার করে বুধবার (৪ জুন) পাবনায় আনা হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩ জুন) দুপুর ২টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সোহেল হাসান শাহীন। তবে কবে তিনি বিদেশ গিয়েছিলেন তা জানা যায়নি। 

Side banner

জনপ্রতিনিধি বিভাগের আরো খবর