Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ গ্রেপ্তার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:১৪ পিএম আখাউড়ার সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন। এর আগে, রবিবার রাত ১০টার দিকে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আখাউড়া উপজেলার সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। গত ৫ আগস্টের পর থেকেই মুরাদ হোসেন আত্মগোপনে ছিলেন। মুরাদ হোসেন আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামি। তাছাড়াও তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন জানান, মুরাদ হোসেন বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। মুরাদ হোসেনের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা থাকায় তাকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

Side banner

জনপ্রতিনিধি বিভাগের আরো খবর