Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

মা-ভাইসহ গ্রেপ্তার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া 


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ৫, ২০২৬, ০২:১৫ পিএম মা-ভাইসহ গ্রেপ্তার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া 

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) ও ভাই স্বাধীন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় নেত্রকোনার একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টার দিকে থানায় নিয়ে আসলে শত শত মানুষ তাদের দেখতে থানায় ভিড় জমায়।
এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী বলেন, প্রিয়া তার মা ও ভাইয়ের মাধ্যমে উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে ঢুকিয়েছে। এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তার করা ধর্ষণ মামলায় কয়েকজন বর্তমানে জেলহাজতে আছেন।
পুলিশ জানায়, একের পর এক বাড়ি বদল করে কাস্টমার বানিয়ে যৌন সম্পর্কের পর তাদের ধর্ষণ মামলায় ফাঁসিয়ে টাকা আদায় করাই তাদের পেশা ছিল।
আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করার সাহস পেতো না।
তিনি বলেন, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার মামলার একজন আইও গ্রেপ্তারদের তাদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় এসেছেন।
আকপাড়া থানার এসআই রফিকুল ইসলাম বলেন, আকপাড়া থানার একটি মামলায় প্রিয়া খানসহ তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির বাদী তমা আক্তার। তার বাড়ি নেত্রকোনা জেলার আকপাড়া এলাকায়। এছাড়াও ওই থানায় প্রিয়া খান, তার ভাই ও মায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

Side banner