Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন একেএম মমিনুল হক


দৈনিক পরিবার | ‎মোঃ মাসুদ রানা রাশেদ এপ্রিল ১, ২০২৬, ০৪:২১ পিএম লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন একেএম মমিনুল হক

‎লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক।‎
‎মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক এক লিখিত আদেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।‎
জানা গেছে, নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক দীর্ঘদিন ধরে লালমনিরহাটের স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে তার বিশেষ ভূমিকা ছিল। নতুন এ প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।‎
নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। একেএম মমিনুল হক জেলা পরিষদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

Side banner