Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

ঘুষের টাকাসহ দুদকের জালে আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:১০ পিএম ঘুষের টাকাসহ দুদকের জালে আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

ফেনীর সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং তার অফিস সহায়ককে ঘুষের টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) স্থানীয় উপজেলার পিআইও অফিস থেকে তাদের আটক করা হয়। 
জানা যায়, দীর্ঘদিন উপজেলা অফিসে কর্মরত পিআইও প্রকল্প বাস্তবায়নের নামে সোনাগাজীতে হরিলুট চলে আসছিলো। এমন অভিযোগের প্রেক্ষিতে দুদকের ৮ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে ধরে ফেলেন। 
দূর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ সাংবাদিকদের বিষয়টি  নিশ্চিত করেছেন। 
তিনি জানান, অভিযানের সময় ঘুষের ১ লাখ টাকাসহ তাদের আটক করা হয়। তিনি আরও জানান মোহাম্মদ আল সাঈদ এর আগে সোনাগাজীর বিভিন্ন প্রকল্প থেকে আরও ৫ লাখ টাকা নিয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় ৫টি ব্রীজ নির্মাণে ১২ লাখ টাকা ঘুষ দাবী করেছিলেন। 
দুদকের এই কর্মকর্তা আরও জানান, অপরাধী আটক করা হয়েছে। কাগজপত্র তৈরীর কাজ চলছে, তাকে পুলিশে সোপর্দ করা হবে। 

Side banner

অপরাধ বিভাগের আরো খবর