Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ফুলপুরে ‘ধর্ষণের শিকার’ কিশোরীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৬, ০৭:১৭ পিএম ফুলপুরে ‘ধর্ষণের শিকার’ কিশোরীর আত্মহত্যা, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ‘ধর্ষণের শিকার’ এক কিশোরীর বিষপানে আত্মহত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
বুধবার (১ এপ্রিল) ময়মনসিংহ নগরীর বাইপাস কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর পরিচালক নয়মুল হাসান গ্রেপ্তারের তথ্য জানান। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রুবেল বলে জানিয়েছে র‌্যাব। তিনি দুই সন্তানের জনক।
মামলার বরাতে র‌্যাব জানায়, রবিবার রাতে কিশোরী ধর্ষণের শিকার হয়। তার পর রুবেলের বাড়িতে গিয়ে কীটনাশক পান করে কিশোরী। অসুস্থ অবস্থায় রাত ১১টার পর কিশোরীকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোর রাতে সে মারা যায়।
র‌্যাব জানায়, ময়নাতদন্ত শেষে সোমবার সন্ধ্যার পর লাশ নিয়ে থানায় গিয়ে মেয়েটির স্বজনেরা বিচার চেয়ে বিক্ষোভ করে। সেদিন রাতেই কিশোরীর বাবা ফুলপুর থানায় রুবেল মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কিশোরী (১৩) স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিল।
র‌্যাব পরিচালক নয়মুল হাসান বলেন, মামলার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

Side banner