Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৪ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ৪, ২০২৬, ০৭:৫৭ পিএম নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে ভোরে নদী থেকে পানি আনতে গিয়ে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার (৪ মার্চ) ভোর ৬টার দিকে করতোয়া নদী থেকে পানি আনতে গিয়ে শ্রীফলতলা গ্রামের ওই গৃহবধূ নির্যাতনের শিকার হন। একই গ্রামের এশার আলীর (৪০) বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।
ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই এলাকাবাসী এশার আলীকে আটক করে রাখে। পরবর্তীতে শাহজাদপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Side banner